নামাজে ক্ষুদে পুরুষ ইমামকে লোকমা দিয়ে পর্যুদস্ত করে তুলল ক্ষুদে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার

নামাজে ক্ষুদে পুরুষ ইমামকে লোকমা দিয়ে পর্যুদস্ত করে তুলল ক্ষুদে নারী মুক্তাদি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
নামাজ, শিশু ইমাম, সুরা নাবা, কুরআন তিলাওয়াত, মাখরাজ ভুল, মুফতি শরিফুজ্জামান রাব্বানি, ভাইরাল ভিডিও, নামাজ ভিডিও, নেটিজেন, শখ মিটে গেছে, মুক্তাদি, শিশু নামাজ, মক্তব স্মৃতি, শিশুদের কুরআন, ইমামতি, ইসলামিক ভিডিও, শিশুদের শিক্ষা,ক্ষুদে নারী মুক্তাদি
ভাইরাল ভিডিওতে ক্ষুদে ইমামের পেছনে দুই ক্ষুদে মুক্তাদিকে দেখা যাচ্ছে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক ছেলে নামাজের ইমামতি করছে তার পেছনে দুইজন মেয়ে মুক্তাদী হয়ে নামাজ পড়ছে, তিনজনই শিশু-বয়স আনুমানিক .৫-৭ বছরের মধ্যে হবে।
ইমাম সাহেব নামাজের মধ্যে সুরা নাবা তিলাওয়াত করছেন, আর তার মাখরাজ (উচ্চারণ) এর পটাপট ভুল ধরে যাচ্ছে পেছনের এক মেয়ে। বার বার ভুল ধরায় এক পর্যায়ে হাত ছেড়ে অসহায় দৃষ্টিতে পেছনেও তাকিয়েছেন ক্ষুদে এই পেশ ইমাম সাহেব।
তাদের এই নামাজ পড়ার দৃশ্যটিতে মজেছেন নেটিজেনরা। মুফতি শরিফুজ্জামান রাব্বানি নামক একজন ভিডিওটি শেয়ার দিয়ে মজা করে কমেন্ট করেছেন, “শখ মিটে গেছে
মনে মনে ভাবছিলাম একদিন হাফেজা বি….য়ে করমু মাগার এখন ভিডিও টা দেখার পর ভাবতেছি আমি ইমাম আর উনি মুক্তাদী হলে আমার অবস্থা কোন দিকে যাবে  থুক্কু বাদ দিলাম।”
আরও পড়ুন:

সাবাস বাংলাদেশ বিশেষ প্রতিবেদন-১

সাবাস বাংলাদেশ বিশেষ প্রতিবেদন-৩

বাংলাদেশি ক্রেতার অভাবে ধুঁকছে কলকাতা: এ ভিখারি-দশা তবে কেন তোর আজি?

সাইয়েদ তানভীর এনায়েত নামক জনৈক নেটিজেন লিখেছেন, “শাহবাগী না হয়েও নারী অধিকার ফলানো যায়!”
আরেকজন লিখেছেন, “ইমামতি করার শখ মিটিয়ে দিবে। সময় থাকতে দ্রুত শুদ্ধ করে কুরআন পড়তে শিখুন!”
এককথায় মিষ্টি এই ভিডিওটি অনেকের শৈশব জীবনের মক্তব স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বলে সকলেই বেশ উপভোগ করছেন শিশুদের এই নামাজে কুরআন তিলাওয়াতের ভিডিওটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT