হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন দুদকের সেই কর্মকর্তা শরীফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন দুদকের সেই কর্মকর্তা শরীফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অপসারণ হওয়া উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে সব বেতন ও সুযোগ-সুবিধা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ওই আদেশের ভিত্তি ছিল দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা ২০০৮-এর ৫৪ (২) ধারা, যেখানে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার ক্ষমতা রাখা হয়েছে।

তবে চাকরিচ্যুতি এবং সংশ্লিষ্ট ধারার বৈধতা চ্যালেঞ্জ করে শরীফ উদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম দুদক কার্যালয়ে কর্মরত অবস্থায় মো. শরীফ উদ্দিন একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। এতে তিনি প্রভাবশালী মহলের বিরাগভাজন হন বলে বিভিন্ন মহলে অভিযোগ ওঠে।

হাইকোর্টের রায়ে তাঁর পক্ষে রায় আসায় তাঁকে আবারও চাকরিতে ফিরিয়ে নিতে এবং চাকরিচ্যুতির সময় থেকে সকল বকেয়া বেতন-ভাতা ও সুবিধাদি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT