বার্সেলোনায় জমকালো প্রবাসী ক্যাশমানি ফুটবল টুর্নামেন্ট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বার্সেলোনায় জমকালো প্রবাসী ক্যাশমানি ফুটবল টুর্নামেন্ট

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৪০ বার দেখা হয়েছে

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের নিয়ে জমকালো ‘ক্যাশমানি ফুটবল টুর্নামেন্ট’। বয়েজ অফ বার্সেলোনা এবং তাদের সান্তা কোলমা শাখার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি ফুটবলপ্রেমী প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

ফাইনালে ব্রাদার্স ইউনাইটেড ৪-২ গোলে হারায় মিলন-আতিক বিসিএন দলকে। দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ব্রাদার্স ইউনাইটেড শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বয়েজ অফ বার্সেলোনার সভাপতি ফয়ছল আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন রেদওয়ান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
শফিউল ইসলাম, আফাজ জনি, এ আর লিটু, মোহন আহমেদ, সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রবাসে এমন একটি সুষ্ঠু ও বিনোদনমূলক আয়োজন কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির প্রতীক।

সভাপতি ফয়ছল আহমেদ বলেন—

“আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে, স্প্যানিশ লা লিগার আদলে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চাই। প্রবাসীদের শত ব্যস্ততার মাঝেও মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

মিলন-আতিক বিসিএন দলের ম্যানেজার মিলন ও আতিক বলেন—

“এ ধরনের আয়োজন আমাদের কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

বিশেষ পুরস্কারপ্রাপ্তরা:

  • সেরা গোলরক্ষক: মেহেরাব হোসেন অভি (সান্তা কোলমা এফসি)

  • ম্যাচ সেরা (ফাইনাল): বিশাল (ব্রাদার্স ইউনাইটেড) – দুটি গোল ও একটি অ্যাসিস্ট

  • সিরিজ সেরা: জাবেদ মিয়া (অতিথি খেলোয়াড়, মাদ্রিদ)

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT