নোটিশ:
শিরোনামঃ
এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স

বিইউপিতে শুরু তিনদিনব্যাপী লোক ও সাংস্কৃতিক উৎসব

আবদুল্লাহ আল মাহিন,(বিইউপি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে
সংগ্রহীত ২

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘Folk & Cultural Fest 2025’। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ছাত্রসম্পৃক্ততার এক অনন্য সম্মিলন হিসেবে এই উৎসব আয়োজন করেছে বিইউপি কালচারাল ফোরাম। দেশের ১৬টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছে প্রাণের মেলায়।

সোমবার উৎসবের শুভ উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, জি+, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, বিইউপি। তিনি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং উৎসবের মাহাত্ম্য তুলে ধরেন। আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করছেন সহযোগী অধ্যাপক আল জামান মুস্তাফা শিন্দাইনি, সমাজবিজ্ঞান বিভাগ, বিইউপি।
উৎসবস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এফবিএস কনকোর্স এলাকা, যা এই মুহূর্তে রঙ, আলোকসজ্জা, সংস্কৃতির ছোঁয়া আর উৎসবমুখর পরিবেশে মুখরিত। উৎসবে রয়েছে ট্রেন্ডি স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস, হাতে তৈরি দেশি চুড়ি, ঝলমলে রিং ও স্টাইলিশ অ্যাকসেসরিজসহ নানা হস্তশিল্পের প্রদর্শনী। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার, মুখরোচক আচারসহ দেশীয় স্বাদের পদগুলো মন কেড়েছে দর্শনার্থীদের। ‘ফ্যাশন থেকে ফ্লেভার’—সবকিছুর মেলবন্ধন ঘটেছে এই আয়োজনে, যেখানে কেনাকাটা, খাওয়া-দাওয়া আর আনন্দঘন পরিবেশে ভরপুর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
আয়োজকরা জানিয়েছেন, এই উৎসব শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি আমাদের শেকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধার ও সংরক্ষণের একটি সচেতন প্রয়াস। তিনদিনব্যাপী চলবে এই সাংস্কৃতিক উৎসব, যেখানে অংশগ্রহণের জন্য বিইউপির শিক্ষার্থীসহ সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT