হজযাত্রীদের সেবা না করলে শাস্তি! মন্ত্রীর স্পষ্ট বার্তা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাপানে এক কোটি কর্মীর চাহিদা, সাত দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে ঢাকা সহ ছয় সিটিতে নতুন প্রশাসক নিয়োগ প্রধানমন্ত্রী প্রথমবার সেনানিবাসে অফিস, নতুন পদোন্নতিতে সেনা কর্মকর্তাদের ‘র‌্যাঙ্ক ব্যাজ’ দেশি স্ট্রবেরি: দামের লোভে কৃষকেরা ঝুঁকছে, পচনশীলতার সমস্যা এখনো সমাধান হয়নি! ইমাম নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াত দ্বন্দ্ব, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ হজযাত্রীদের সেবা না করলে শাস্তি! মন্ত্রীর স্পষ্ট বার্তা হজযাত্রীদের হয়রানি রোধে সর্বোচ্চ নজরদারি: আফরোজা খানম রিতা ইউনূস ফিরলেন নিজের ইউনূস সেন্টারে ইনকিলাব নিয়ে তীব্র বার্তা! ‘জুলাই বিপ্লবের শত্রুদের চিহ্নিত করুন’—হেফাজত নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

হজযাত্রীদের সেবা না করলে শাস্তি! মন্ত্রীর স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করা সবার নৈতিক দায়িত্ব। হজযাত্রী আল্লাহর মেহমান, তাদের খিদমত করা সৌভাগ্যের এবং মর্যাদার বিষয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধনকালে মন্ত্রী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বলেন, হজযাত্রীদের খুশি করতে পারলে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। তিনি সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সেরা সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা পাবেন।

সকাল সেশন শেষে বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী আরও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “হজের ক্ষেত্রে কোনো ব্যত্যয় বরদাস্ত করা হবে না। দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধু হজ নয়, সরকারি সকল কাজের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।”

মন্ত্রী যোগ করেন, ভালো অফিসার হওয়া মন্ত্রীর আদেশ মানার মাধ্যমে সম্ভব, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এবং দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সত্যিকারের সেবা করা হয়। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করেন, “আপনারা যদি দেশ ও মন্ত্রণালয়ের জন্য ভালো কাজ করেন, আমি আপনাদের প্রতি তিন পা এগিয়ে আসব।”

সভায় ধর্মসচিব মো: কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আয়াতুল ইসলাম, প্রশাসন ও বাজেট-অনুদান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT