ইউনূস ফিরলেন নিজের ইউনূস সেন্টারে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

ইউনূস ফিরলেন নিজের ইউনূস সেন্টারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে

১৮ মাস রাষ্ট্রের শীর্ষ দায়িত্বে থাকার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকার মিরপুরে ইউনূস সেন্টারে ফিরে এলেন। দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকেও অংশ নেন।

ঢাকার মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে রবিবার সকালে ফেরেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের পর তিনি নিজ প্রতিষ্ঠানে ফিরে আসলেন।

ইউনূস সেন্টারের ফেসবুক পেজে পোস্টে জানানো হয়, অধ্যাপক ইউনূস পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসার ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন।

অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার সময় বলেন, “আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এ দায়িত্ব গ্রহণ করেছি।” এরপর অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নেন এবং ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করার সঙ্গে সঙ্গে তার দায়িত্ব শেষ হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, চলতি মাসের শেষ নাগাদ তিনি যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT