ঢাকা সহ ছয় সিটিতে নতুন প্রশাসক নিয়োগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা সহ ছয় সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে
আব্দুস সালাম (বামে) ও শফিকুল ইসলাম খান মিল্টন
আব্দুস সালাম (বামে) ও শফিকুল ইসলাম খান মিল্টন

সরকার ঢাকা দক্ষিণ ও উত্তরসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং করপোরেশনের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্মসচিব মাহবুবা আইরিন।

নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন:

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান মিল্টন

  • খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু

  • সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী

  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান

  • গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার

মো শওকত হোসেন সরকার , গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক

মো শওকত হোসেন সরকার , গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, এই প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫(ক) এর উপধারা (১) অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তারা করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবেন।

এছাড়া, ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT