সীমান্তে বিএসএফের গুলি : সুনামগঞ্জে বাংলাদেশি যুবক আহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে শবে বরাত, আন্তর্জাতিক স্বীকৃতির সম্ভাবনা হ্যাঁ/না ভোটে সিদ্ধান্ত: কুবি শিক্ষার্থীদের চোখে গণভোট শেরপুর-৩ আসনে জামায়েতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

সীমান্তে বিএসএফের গুলি : সুনামগঞ্জে বাংলাদেশি যুবক আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে
সীমান্তে বিএসএফের গুলি

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি (ভারতের সীমান্তরক্ষী বাহিনী)তে শামসুল হক (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে শামসুলসহ ৪-৫ জন ব্যক্তি ১২১১নং সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে অবস্থিত ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ শামসুল হকের বাম হাতে দুটি গুলি লাগে। সঙ্গীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা জানান, শামসুল বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, ঘটনার পর থেকেই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি করার এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজন নিরাপত্তা হুমকির আশঙ্কায় রয়েছেন এবং নিয়মিত টহলের দাবি জানাচ্ছেন।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও সহযোগিতা আরও জোরদার করা জরুরি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সীমান্ত পারাপারে আইন ভাঙলে তা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক স্তরেও পদক্ষেপ প্রয়োজন।সীমান্ত এলাকায় সচেতনতা কার্যক্রম জোরদার এবং দুই দেশের যৌথ আলোচনার মাধ্যমে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT