কুবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায়  অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৬৭ দশমিক ৪২ শতাংশ। বাকি ১৫,০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন যা মোট পরীক্ষার্থীর ৩২.৫৮ শতাংশ।
আরও জানা যায়, এবার কুমিল্লা এবং রাজশাহী দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৯,৮২১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৫১৫ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১১,৭৭৬ জন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৬,৩৩৬ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১,২৪১ জন।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘ গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সামনের পরীক্ষাগুলোও যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায়  এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT