নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে
received_876034735341343
গত বছরের ধারাবাহিকতায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাতে থাকার ব্যবস্থা ও খাবারের আয়োজন করেছে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আয়োজক সূত্রে জানা যায়, দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাতের আবাসন ও খাবারসংক্রান্ত ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও জানা যায়, ৬০০ বেশি শিক্ষার্থীদের জন্য রাতের খাবার এবং ১ হাজার পরিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, কুরআন এন্ড কালচারাল স্টাডির পক্ষ থেকে গত বছরের ন্যায় এই বারো আমরা ভর্তি পরিক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা করেছি। ৬০০ জনের বেশি পরিক্ষার্থীর জন্য আমরা খাবার এবং ১ হাজার জনের জন্য মসজিদে আবাসনের ব্যবস্থা করেছি। আমরা একটি মডেল টেস্টও নিয়েছি যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT