নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে
Capture

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারিয়েছে মাত্র কয়েক ঘণ্টা বয়সের এক নবজাতক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্থানীয় সিন্ডিকেটের সদস্যদের হাতে ৪০ মিনিট আটকে থাকায় অক্সিজেন মাস্ক খুলে গিয়ে শিশুটি মারা যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কনেশ্বর গ্রামের নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম প্রসব ব্যথা অনুভব করলে তাকে জেলার নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তানের জন্ম হলেও কিছুক্ষণের মধ্যেই নবজাতকের শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরিবার একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দিলে পথে চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ি থামিয়ে চাবি কেড়ে নেন এবং চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাদের দাবি ছিল—শুধুমাত্র তাদের অ্যাম্বুলেন্সেই রোগী ঢাকায় যাবে। অনুরোধ ও পরিস্থিতির ভয়াবহতা বোঝানো সত্ত্বেও তারা গাড়ি ছাড়েনি, যার ফলে শিশুটি গাড়িতেই মারা যায়।

শিশুটির স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, সময়মতো ঢাকায় নিতে পারলে নবজাতক বেঁচে যেতে পারত। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর দুই চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের প্রভাব চলছে। এই ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ ও শোক বিরাজ করছে এবং অনেকে আশঙ্কা করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও নিরীহ প্রাণহানি ঘটবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT