নোটিশ:
শিরোনামঃ
শনিবার মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতিতে মন্দিরগুলো ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই ভারতের স্থলবন্দর বিধিনিষেধ ও পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বুটেক্স ডাই-কেম এক্সপোতে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর তাগিদ বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের সরকারি অর্থের সুরক্ষায় ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারের উদ্যোগ কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ ইউজিসির

হাসনাতের ব্যঙ্গাত্মক কার্টুন এঁকে জনরোষের মুখে কার্টুনিস্ট মেহেদী হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩০২০ বার দেখা হয়েছে
হাসনাতের ব্যঙ্গাত্মক কার্টুন

বাংলাদেশের বিশিষ্ট ইংরেজি দৈনিক নিউ এজ এর পলিটিক্যাল কার্টুনিস্ট মেহেদী হক সম্প্রতি তার ফেসবুক পেজে সমন্বয়ক হাসনাতের একচোখ বিশিষ্ট একটি ক্যারিকেচার এঁকে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। “ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে” সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এমন কথাকে কেন্দ্র করে “ফাঁসিজম” শীর্ষক একটি কার্টুন এঁকে তিনি ফ্যাসিজমের পক্ষে  অবস্থান গ্রহণ করেছেন। অবশ্য শেখ হাসিনার শাসনামলে হাসিনাবিরোধী কিছু কার্টুন এঁকে তিনি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেন। কিন্তু এখন তিনি হাসিনার পক্ষেও কার্টুন আঁকার স্বাধীনতা চান। যদিও সচেতন মহলের একটি অংশ মনে করছে এই বিষয়টি স্ববিরোধী। পোস্টটির কমেন্টে মনের ক্ষোভ ব্যক্ত করেছেন কিছু ফেসবুক ইউজার। যেমন: মনোয়ার পাটোয়ারী নামের একজন ফেসবুক ইউজার কমেন্টে লিখেছেন, “আঁকেন, হাসনাত আব্দুল্লাহ আপনার জন্যই বলছে। আপনার এই কার্টুন আঁকার স্বাধীনতার জন্যই বিপ্লব। কিন্তু ফ্যাসিস্টদের লিগ্যালিটি দিয়েন না। ফ্যাসিস্ট কারো জন্যই ভালো না।” কামরান হোসাইন লিখেছেন, “ইউরোপে হলোকাস্টের পক্ষে লেখলে এরেস্ট জেল আর ইমিগ্রেন্ট হইলে একেবারে ডিপোর্ট। সুতরাং সব স্বাধীনতা বাক স্বাধীনতা নয় এটা বুঝার ক্ষমতা থাকা উচিত।” নজরুল ইসলাম বলেছেন, “কেন চাটতে অনেক ভালো লাগে?” পরাগ মাহমুদ জানিয়েছেন, “ধন্যবাদ। বেশী বেশী আঁকেন। এটার জন্যই জুলাইয়ে আন্দোলন। আন্দোলনের প্রাপ্তি এখানেই। শুধু মনে রাখিয়েন কার্টুনিস্ট কিশোরের উপর অত্যাচার আর সেই কার্টুন শেয়ার দেওয়ার অপরাধে মোসতাকের মৃত্যু।”

বিষয়টি নিয়ে সচেতন মহলের একাংশের দাবি, কার্টুনিস্টদেরও জনগণের প্রতি আদর্শিক দায়বোধ থাকা উচিত। গণঅনুভূতিকে আঘাত করে- মন চাইলেই এমন কার্টুন এঁকে ফেলার বিষয়টিকে নৈতিকতার জায়গা থেকে আপত্তিকর হিসেবে দেখছেন তারা।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT