শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

ইসতিয়াক আহমেদ নাবীল(শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে শেরপুরে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে শহরের নারায়ণপুর ও সজবরখিলা মহল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

আটক ব্যক্তিরা হলেন—শহরের নারায়ণপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে মো. আরাফাত (২৪), গৌরীপুর মহল্লার মজিবর রহমানের ছেলে মো. শাওন (২১) এবং বিপুল মিয়ার ছেলে মো. সাখাওয়াত (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের নারায়ণপুর মহল্লায় মাদকসেবী মো. আরাফাতের বাড়ির পেছনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ দল। অভিযানকালে হেরোইন সেবন ও নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রির সময় মো. আরাফাতকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
একইদিন পৌর এলাকার সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে হেরোইন সেবনের সময় মো. শাওন ও মো. সাখাওয়াতকে আটক করা হয়। তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। জেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT