মাদ্রিদে রিফুখিয়াদ দিবস উদযাপন – বাংলাদেশী কমিউনিটির আহ্বান রেগুলারাইজেশনের পক্ষে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

মাদ্রিদে রিফুখিয়াদ দিবস উদযাপন – বাংলাদেশী কমিউনিটির আহ্বান রেগুলারাইজেশনের পক্ষে

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৭৮ বার দেখা হয়েছে

গত ২০ জুন বিশ্বজুড়ে পালিত হয় World Refugee Day। স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে দিবসটি নানা আয়োজনে উদযাপন করা হয়। দিনটির মূল বার্তা ছিল—শরণার্থীদের প্রতি সংহতি, মর্যাদা ও মানবিকতার আহ্বান।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এই কর্মসূচিতে সক্রিয় অংশ নেয় ভালিয়েন্তে বাংলা নামক সামাজিক সংগঠন। সংগঠনের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ফজলে এলাহী, যিনি দীর্ঘদিন ধরে অভিবাসী অধিকার নিয়ে কাজ করছেন।

অনুষ্ঠানে বাংলাদেশিদের পক্ষ থেকে একটি স্পষ্ট দাবি জানানো হয়—যারা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে স্পেনে বসবাস করছেন, তাদের যেন কোনও চাকরির চুক্তি ছাড়াও নিয়মিতকরণ (regularización sin contrato) করা হয়

ভালিয়েন্তে বাংলার পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়:
“সবার জন্য কাগজ চাই, শুধু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়। কারণ মর্যাদা ও স্বীকৃতি সবার প্রাপ্য।”

মোহাম্মদ ফজলে এলাহী বলেন, “এই দিবস কেবল স্মরণ করার নয়, বরং রাষ্ট্রকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসার আহ্বান জানানোর সময়।” ভালিয়েন্তে বাংলার এ উদ্যোগ বাংলাদেশি অভিবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠে, যারা আজও স্বপ্ন দেখে বৈধতা ও সম্মানের জীবন পাওয়ার।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT