রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে মো. আলিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ একই গ্রামের মো. রাজা মন্ডল ও মিতু বেগম দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার কনিষ্ঠ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় আলিফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT