আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২১৩ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর যুদ্ধের আগুন এখন আমেরিকার ভেতরেও ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ইরান প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করে থাকতে পারে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থাকে পাঠানো একটি সতর্কবার্তায় এফবিআই জানিয়েছে—ইরান যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ড্রোন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু থেকেই এই পরিকল্পনার আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে প্রতিশোধ হিসেবে এমন হামলা হতে পারে বলে ধারণা করা হয়েছিল।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় সেই আশঙ্কা আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এফবিআইয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য হামলাটি সমুদ্রের কোনো অজ্ঞাত জাহাজ থেকে ড্রোন উড়িয়ে চালানো হতে পারে। লক্ষ্যবস্তু হিসেবে ক্যালিফোর্নিয়ার নির্দিষ্ট কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি।

তবে গোয়েন্দারা বলছেন, হামলার সময়, লক্ষ্যবস্তু বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য নেই—তবুও বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এই সতর্কবার্তা এমন এক সময় সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত বিস্তৃত হয়েছে।

ইরান ইতোমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।

এফবিআইয়ের এই সতর্কতা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটির কর্মকর্তারা।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক বা নির্ভরযোগ্য হামলার হুমকি পাওয়া যায়নি।

তবুও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT