নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে
692893270_2051315545419877_7262772866290656255_n

রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হয়েছেন সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুজ্জামান। গতকাল ১৩ই মে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ) নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত অনন্দিত এবং গর্ববোধ অনুভব করছি। এটি শুধু একটি পুরস্কার বা সম্মাননা নয়, এটি আমার জন্য একটি অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আমি মনে করি এই মূল্যায়ন একজন শিক্ষককে আরও বেশি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল হওয়ার প্রেরণা যুগাবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীবসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন কলেজের শিক্ষার মানোন্নয়নে আরও ভূমিকা রাখবে ইতিবাচক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT