নোটিশ:
শিরোনামঃ
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে জয়ফুল, সম্ভাব্য কর্মসংস্থান ২,২৩০ জনের ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে ৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড

আবারও শুল্ক যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের! সময় মাত্র ৫ দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে
donald-tramp-protret-1737345939

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য অংশীদার দেশগুলোর উদ্দেশ্যে নতুনভাবে কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত না হলে, সেসব দেশের ওপর ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

দ্য ইকোনোমিক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে ঘোষণা করেন, ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে, যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি চূড়ান্ত না হয়। তিনি বলেন, “আমরা আগামীকাল থেকেই ১০ থেকে ১২টি দেশের উদ্দেশে চিঠি পাঠাবো, যেখানে নতুন শুল্ক হার স্পষ্টভাবে উল্লেখ থাকবে।”

ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন এবং বহুপাক্ষিক আলোচনা দীর্ঘসূত্রিতার কারণে সরাসরি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিচ্ছেন। তার ভাষায়, “আমরা কয়েকটি চুক্তিতে পৌঁছেছি, তবে এখন তাদের জানানো দরকার তারা কত শতাংশ শুল্ক দেবে।”

ট্রাম্প তার বক্তব্যে পররাষ্ট্রনীতির বিষয়েও কথা বলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র পাঁচটি দেশকে যুদ্ধ থেকে রক্ষা করেছে— ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া, এবং কঙ্গো-রুয়ান্ডা। আফ্রিকায় সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, “এটি ছিল ৩০ বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধ, যাতে ৬০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।”

ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে তিনি “নিখুঁত আঘাত” হিসেবে উল্লেখ করেন। তার মতে, “তেহরানের ভাষা এখন বদলে গেছে, তারা আর আগের মতো হুমকি দিচ্ছে না, বরং এখন আলোচনার ইচ্ছা প্রকাশ করছে।”

প্রতিবেদনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এসব চুক্তি অনুযায়ী, ভিয়েতনাম থেকে আমদানি হওয়া পণ্যে ২০ শতাংশ এবং চীন থেকে ভিয়েতনামের মাধ্যমে আমদানি হওয়া ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এদিকে, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে। জাপানকে “কঠিন অংশীদার” আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তাদের পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আলোচনা অনুযায়ী নির্ধারিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT