ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলাল্লাহ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলাল্লাহ

আরিফ আজাদ
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে
হিদায়াত, ঈমানহারা, আলিম, মুফতি, কুরআনের হাফেজ, মাদরাসা, আল্লাহ, রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাসুল, হিফাযত, দ্বীন, উম্মুল মু’মিনীন, দুয়া, সরকার, শাস্তি, ফিতনা, কটুক্তি, বন্ধুতালিকা, ঈমান, ইসলাম, আল্লাহর দুশমন, হিদায়াত কামনা,ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলাল্লাহ
হিদায়াত কতো আশ্চর্য বস্তু—সুবহানাল্লাহ!!
ইমরান নামে মাদরাসা ব্যাকগ্রাউন্ডের যে লোকটার ঈমানহারা হয়ে যাওয়া নিয়ে বেশ কথা হচ্ছে, যিনি একাধারে আলিম, মুফতিও নাকি ছিল, লোকটা অনেকবছর আগ থেকে আমার বন্ধুতালিকায় ছিল এবং ইনবক্সে অনেক বিষয়ে অনেক আলাপ হতো।
দুটো বই নাকি লিখেছিল। আমাকে একবার অনুরোধও করেছিল তার বইয়ের কথা যেন আমার পাঠকদের জানাই। আমি উত্তরে বলেছিলাম, ‘কোনো বই সম্পর্কে কাউকে বলতে হলে, সেই বইটা আমার পড়া থাকতে হবে। আমার পক্ষ থেকে ভুল কোনোকিছু প্রচার হলে, সেটা বেশ বড় ক্ষতি হয়ে যাবে’।
তার অনেক অনুরোধ আর জোরাজুরি সত্ত্বেও আমি তার বইগুলো নিয়ে কিছু বলিনি কোথাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বড় বাঁচা বাচিয়েছেন আলহামদুলিল্লাহ।
লম্বা সময় তার সাথে আর কথা হলো না। এমনকি, তার কোনো অ্যাক্টিভিজমও সামনে আসেনি সেভাবে। আজ সে এমন একটা পোস্ট দিয়েছে যা দেখে রক্ত মাথায় উঠে যাওয়ার উপক্রম। আমি চিন্তা করে পেলাম না, আল্লাহ আর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তিকারী কীভাবে আমার বন্ধুতালিকায় এলো! চেক করতে গিয়ে বুঝলাম, লোকটা ঈমানহারা তো হয়েছেই, পরিণত হয়েছে আল্লাহ এবং রাসুলের দুশমনেও। আল্লাহ তাকে হিদায়াত দিন। হিদায়াত যদি নসিবে না থাকে, তাকে যেন ধ্বংস করে ছাড়েন।
একজন কুরআনের হাফেজ, একজন আলিম, মুফতি, মসজিদের ইমামকে ঈমানহারা হতে দেখার মতো বিষাদময় আর কী হতে পারে? আল্লাহ আমাদের হিফাযত করুন।
আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দুয়া বেশি করতেন—এমন প্রশ্নের জবাবে একজন উম্মুল মু’মিনীন রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর রাসুল এই দোয়াটাই দিনের মধ্যে সবচেয়ে বেশি পড়তেন—ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব, সাব্বিত ক্বলবি আলা দ্বীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের ওপর অটল রাখুন।
আমি এই লোকের হিদায়াত কামনা করি। সে যদি তার এই বাড়াবাড়ি এবং বিদ্বেষ থেকে না ফিরে, যদি সে এই ফিতনা ছড়াতেই থাকে, সরকারকে অনুরোধ করব তাকে যেন শাস্তির আওতায় আনা হয়।
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলাল্লাহ। আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক, হে প্রিয়তম রাসুল।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT