ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

সব ফেরি সচল থাকায় ঈদযাত্রার প্রথম দিনেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্নে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। যাত্রী ও ছোট গাড়ির চাপ বাড়লেও ঘাট এলাকায় দেখা যায়নি দীর্ঘ যানজট বা ভোগান্তি। ফলে স্বস্তিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ছুটছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার ( ২৬মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার প্রথম দিনে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝায় করে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। প্রত্যেকটি ফেরিতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও যাত্রীবাহী পরিবহনের চাপ রয়েছে। ঘাট এলাকায় বাড়তি ভিড় থাকলেও দীর্ঘ অপেক্ষা বা দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় কাজ করছে জেলা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, যানবাহনের চাপ সামাল দিতে একাধিক ফেরি প্রস্তুত রাখা হয়েছে। চাপ আরও বাড়লে অতিরিক্ত ফেরি চালুর ব্যবস্থাও রয়েছে। ঘাট এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে নৌপুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন

তোয়া নামের এক যাত্রী বলেন, ঢাকার গাবতলি থেকে লোকাল বাসে পাটুরিয়া এসেছি, ভাড়া খুব একটা বেশি নেইনি। ঈদযাত্রা মোটামুটি ভালোই ছিলো, মহাসড়কে ও ঘাট এলাকায় জ্যাম খুব পেয়েছি।

ঢাকার মিরপুর থেকে রাজবাড়ীর পাংশায় পরিবার নিয়ে ঈদ করতে বাড়িতে যাচ্ছেন সিরাজ আহম্মেদ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ গতবারের চেয়ে এবারের ঈদ যাত্রা ভালো ছিল। পথে কোনো যানজট নেই, ভাড়াও খুব সহনীয় রয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা বলেন, আমাদের নৌ পুলিশের দায়িত্বরত জায়গা হচ্ছে পন্টুন, লঞ্চ টার্মিনাল ও নৌ পথে। আমাদের নৌ পথে স্পিডবোট নিয়ে টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। ফেরি ঘাটের পন্টুন ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তার জন্য আমাদের একটি কন্ট্রোল রুম খোলা আছে। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের নির্দেশে আমরা দায়িত্ব পালন করছি।আমরা ঘাট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত আছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ৩, ৪ ও ৭নং ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ঈদযাত্রার প্রথম দিনে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT