নোটিশ:
শিরোনামঃ
এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা বিমান খাতের উন্নয়নে আইসিএওর সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ এক মাসের মধ্যে পুরোপুরি ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা: গভর্নর বিমান চলাচল খাতে সক্ষমতা বাড়াতে আইকাওয়ের সঙ্গে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ এক মাসের মধ্যে পুরোপুরি ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ সম্পাদকীয়: রেলের আয় বাড়লেও টেকসই সেবার জন্য রক্ষণাবেক্ষণে বিনিয়োগ জরুরি প্রায় সাত হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, নতুন স্বীকৃতি পেল ১২টি

সম্পদের হিসাব দিয়ে অনন্য নজির স্থাপন করলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে
সদ্যসাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুই পৃষ্ঠা ব্যাংক স্টেটমেন্টের একটি পৃষ্ঠা
সদ্যসাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুই পৃষ্ঠা ব্যাংক স্টেটমেন্টের একটি পৃষ্ঠা

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের সম্পদের হিসাব প্রকাশ করে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। ইতঃপূর্বে দেশের কোনো মন্ত্রী বা উপদেষ্টাকে দায়িত্ব শেষে এমন হিসাব দিয়ে স্বচ্ছতা প্রকাশ করতে দেখা যায়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজেরে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ হিসাব তুলে ধরেন। পোস্টে তিনি ব্যাংক স্টেটমেন্টও যুক্ত করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না।

তিনি লেখেন, ‘‘২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট-২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।’’

সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্য সাবেক এই উপদেষ্টা লেখেন, ‘‘উক্ত হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে। এ ছাড়া নয় লাখ ৯৬ হাজার ১৮১ টাকা উত্তোলিত হয়েছে।’’

তিনি বর্ণনা করেন, ‘‘উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।’’

এ ছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর হিসাবে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে বলে জানান তিনি। নাহিদ ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনিও নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি- এমনটাও ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়।

যদি কেউ এই তথ্য যাচাই করতে চান, তাহলে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে সেটা সম্ভব বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT