নোটিশ:
শিরোনামঃ
শনিবার মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতিতে মন্দিরগুলো ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই ভারতের স্থলবন্দর বিধিনিষেধ ও পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বুটেক্স ডাই-কেম এক্সপোতে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর তাগিদ বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের সরকারি অর্থের সুরক্ষায় ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারের উদ্যোগ কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ ইউজিসির

মোস্তাফিজ ইস্যুতে আজ রাতেই জরুরি সভায় বসছে বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৫ বার দেখা হয়েছে
সংগ্রহীত

আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে কথা ছিল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনে বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ প্রেক্ষাপটে পরিস্থিতি মূল্যায়নে আজ রাত সাড়ে ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা আহ্বান করা হয়েছে। সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রমের উদ্বোধন শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সাম্প্রতিক নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিসিআই তাকে স্কোয়াডের বাইরে রাখার নির্দেশ দেয়। পরে এক বিবৃতিতে কেকেআর জানায়, বোর্ডের নির্দেশনা ও নিজেদের আলোচনার ভিত্তিতে মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও তারা পেয়েছে।

তবে বিসিবি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা নোটিশ পায়নি বলে জানিয়েছেন সভাপতি। তিনি বলেন, ‘আমাদের জানা অনুযায়ী বিষয়টি বিসিসিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এটি আইসিসির টুর্নামেন্ট নয়, ফ্র্যাঞ্চাইজি লিগ। এখনো কোনো আনুষ্ঠানিক নথি হাতে পাইনি। রাতে জরুরি সভা শেষে বিস্তারিত জানাতে পারব।’

ঘটনাকে ঘিরে বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্ক এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT