নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার দেখা হয়েছে
হজযাত্রীদের টিকাদান

রোববার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ৬৪টি সিভিল সার্জন অফিস এবং ঢাকা মহানগরীর কয়েকটি সরকারি হাসপাতালে হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

টিকাদানের কেন্দ্রসমূহ:

  • ঢাকা:

    • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

    • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

    • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

    • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

    • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

    • সরকারি কর্মচারী হাসপাতাল

    • সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)

    • কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল

    • বাংলাদেশ সচিবালয় ক্লিনিক

  • ঢাকার বাইরের জেলা ও বিভাগ:

    • গাজীপুর: শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল

    • চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

    • সিলেট: এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

    • খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

    • বগুড়া: ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল

    • দিনাজপুর: ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল

প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা:

  • নির্দিষ্ট তারিখ ও সময় হজযাত্রীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

  • টিকা প্রদানের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।

  • সহায়তার জন্য হেল্পলাইন: ১৬১৩৬।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT