রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সুরক্ষা সামগ্রী ছাড়াই বিদ্যুৎ সংস্কারকাজ: শেকৃবিতে ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন কর্মচারীদের ‎কুবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত জাতীয় শহীদ মিনারে একুশের প্রহরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর হাত তুলে সম্মিলিত দোয়া ভাষা শহীদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা রাজবাড়ীর নারুয়া বাজারে ভোক্তা অধিকার অভিযান, অনিয়মে ব্যবসায়ীকে জরিমানা রক্তস্মৃতির শহীদি মসজিদে ২৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে খতম তারাবিহ পড়াচ্ছেন হাফেজ মাহফুজুর গ্রিস-এ ৬০ অননুমোদিত মসজিদ বন্ধে অভিযান, রমজানে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ স্পাইসজেটের ওপর বেবিচকের নিষেধাজ্ঞা, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার বন্ধ গ্লোবাল ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে আন্তর্জাতিক সেমিনার বুটেক্স চেস ক্লাব ও দাবাপাঠের উদ্যোগে প্রথম দাবা কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

জমিজমা সংক্রান্ত বিরোধকে পুঁজি করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকায় এক কৃষকের বাড়ীতে নারকীয় তান্ডব চালিয়ে একটি প্রভাবশালী চক্র। এসময় পুরো বাড়ীতে হামলা, ভাংচুর সহ ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টেলিভিশন মূল্যবান, খাট, ড্রেসিং টেবিল, সোফাসেট, সোকেচ, হাড়ি-পাতিল, লেপ-তোষক, বিছানাপত্র, মালামাল ভাংচুর, ক্ষেতের ফসল ক্ষতিসাধন ও লুট করে নিয়েছে। ঘরে থাকা স্বর্ণালংকার সহ মালামাল প্রকাশ্যে দিবালোকে নিয়ে গেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হলেও আসামীরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছে।

মঙ্গলবার সকালে সরেজমিন ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়ীতে গিয়ে দেখা যায়, এক হৃদয় বিদারক দৃশ্য। বাড়ীর প্রবেশ পথে দক্ষিণমুখী বড় আকৃতির টিনশেড ওয়াল করা ঘরটির টিনের চাল, পাকা দেয়াল সহ সবই রামদা,শাবল সহ দেশীয় অস্ত্র দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ঘরের কক্ষে প্রবেশ করতেই চোঁখে পড়ে প্রতিটি রুমে আসবাবপত্র ভেঙ্গে চুরমার করা হয়েছে। ফ্রিজ, টেলিভিশন সেট এবং ড্রেসিং টেবিল ও সোকেচ সহ অধিকাংশ ফার্ণিচারই ভাংচুর ও কুপিয়ে মারাত্নক আকারে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। চাল,ডাল, থালা, বাসন, জামা-কাপড় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার করা হয়েছে। বেসিন, বাথরুম ও জানালা দরজা কোন কিছুই বাদ যায়নি হামলার কবল থেকে। উত্তর দিকের টিনশেড ঘরটি একেবারেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এছাড়া বাড়ীতে সংরক্ষিত পেঁয়াজ সহ অন্যান্য ফসল ও ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। মারধর করা হয়েছে মোঃ মামুন মন্ডলকে। তার বাম হাত ভেঙ্গে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT