নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

গ্লোবাল ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে আন্তর্জাতিক সেমিনার

বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার দেখা হয়েছে
image-2100726690761402

বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতে ভ্যালু অ্যাডেড বাণিজ্যের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা জোরদার করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক গবেষণা সেমিনার।

“ট্রেড ইন ভ্যালু-এডেড (টিআইভিএ) ইন বাংলাদেশ’স টেক্সটাইল এন্ড এপারেল ইন্ডাস্ট্রি” শীর্ষক এ সেমিনারটি আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিনারটির আয়োজন করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ।

সেমিনারটির আয়োজক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম জানান, বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বৈশ্বিক ভ্যালু চেইনে অবস্থান, ভ্যালু অ্যাডিশনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং নীতিগত করণীয় নিয়ে সেমিনারে গুরুত্বপূর্ণ গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে ছয়জন বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ মোট ৮ জন বিদেশি গবেষক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন, যা আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, পিএইচডি গবেষক, এমএসসি ও এমবিএ শিক্ষার্থী এবং চতুর্থ বর্ষের বিএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণের ক্ষেত্রে প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগ্রহী অংশগ্রহণকারীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন যার শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৬।

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/bC5jPaENp2PUMpmXA

এছাড়া, যেসব গবেষক সেমিনারে তাদের গবেষণা উপস্থাপন করতে আগ্রহী, তাদেরকে ২০ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে head@tem.butex.edu.bd ঠিকানায় গবেষণাপত্র জমা দিতে বলা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করবেন। সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালইয়ের অধ্যাপক ড. কাজুও ইনাবা। আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক গবেষণা সেমিনার বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে ভ্যালু অ্যাডেড বাণিজ্য নিয়ে নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংলাপ গড়ে তুলবে এবং খাতটির টেকসই উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT