ভাষা শহীদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ভাষা শহীদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা

মো রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে
২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল বুটেক্স সাংবাদিক সমিতি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি। শনিবার রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমিতির সভাপতি আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদের নেতৃত্বে সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আল জাবের রাফি বলেন, পবিত্র কুরআনে মানুষের ভাষা ও বর্ণের বৈচিত্র্যকে আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। মাতৃভাষার শুদ্ধতা রক্ষা করা ঈমানি দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, তথাকথিত আধুনিকতার প্রতিযোগিতায় বাংলা ভাষাকে অবহেলা করা মানসিক দাসত্বের শামিল। সাংবাদিকদের কলম যেন এ অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হয়—এ আহ্বান জানান তিনি। তিনি বছরের ৩৬৫ দিন জীবনের সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। সাংবাদিকদের দায়িত্ব সত্য তুলে ধরা এবং গণমানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শেষে ভাষা আন্দোলনে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT