‎কুবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

‎কুবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শারাফাত হোসাইন, ‎কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে
‎​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অমর একুশের সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
‎​শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।
‎​ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
‎​পরবর্তীতে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বিশ্বের ইতিহাসে ভাষার জন্য প্রাণ উৎসর্গের দৃষ্টান্ত নেই। কেবল বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় মানুষ রক্ত দিয়েছে।”
‎তিনি আরো বলেন, “ভাষার জন্য জীবন উৎসর্গ করার এই কীর্তির স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলেও অর্জিত হয়েছে। সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। এই গৌরবময় ইতিহাসের প্রেক্ষিতেই আজ আমরা ভাষা শহীদদের স্মরণ করছি এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
‎​উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গোলচত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সকলেই শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT