সুরক্ষা সামগ্রী ছাড়াই বিদ্যুৎ সংস্কারকাজ: শেকৃবিতে ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন কর্মচারীদের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

সুরক্ষা সামগ্রী ছাড়াই বিদ্যুৎ সংস্কারকাজ: শেকৃবিতে ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন কর্মচারীদের

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা সুরক্ষা সামগ্রী ছাড়াই  সংস্কারকাজ করছেন-এমন চিত্র সরেজমিনে দেখা যায়। ঝুঁকিপূর্ণ এ কাজে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়, একজন বিদ্যুৎকর্মী কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই বৈদ্যুতিক লাইনের সংস্কার করছেন। তার হাতে ছিল না নিরোধক দস্তানা, মাথায় ছিল না সুরক্ষা টুপি এবং উচ্চতায় কাজের সময়ও ব্যবহার করা হয়নি সুরক্ষা বেল্ট। উপস্থিত ব্যক্তিরা জানান, এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, তাদের কর্মীরা অভিজ্ঞ ও দক্ষ হওয়ায় সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করতে সক্ষম। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যে ধরনের বিদ্যুৎ সংস্কারকাজ হয়, তা সুরক্ষা সামগ্রী ছাড়াও সম্পন্ন করা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মচারী জানান, নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা সুরক্ষা সামগ্রীর প্রয়োজনীয়তার কথা প্রকৌশল বিভাগকে জানিয়েছিলেন। কিন্তু এখনো তাদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছেনি। ফলে তারা ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে প্রকৌশল শাখার প্রধান মোহাম্মদ মমিনুল আহসান বলেন, আমাদের ভাণ্ডারে সুরক্ষা সামগ্রী সংরক্ষিত আছে; তবে কর্মচারীরা তা ব্যবহার করছেন না।

প্রশাসনের বক্তব্য এবং সরেজমিনে দেখা বাস্তবতার মধ্যে স্পষ্ট অমিল পরিলক্ষিত হয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত কাজ স্বভাবতই ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায় এড়ানো কঠিন হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT