জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ: ভিপি নুর মারাত্মক আহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ: ভিপি নুর মারাত্মক আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে প্রথম দফার সংঘর্ষ ঘটে।

এক প্রত্যক্ষদর্শী ঢাকা মেইলের প্রতিবেদককে জানিয়েছেন, ভিপি নুরের কর্মীদের পুলিশ ও সেনাবাহিনী পল্টনের দিকে ধাওয়া করছিল। অন্যদিকে, নুর ও তার অনুরাগীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান।

সেনাবাহিনী ও পুলিশ মিলে তাদের কার্যালয়ে প্রবেশ রোধ করতে বেধড়ক লাঠিচার্জ করে। এসময় নুর আহত হন। গণ অধিকার পরিষদের কর্মীরা জানিয়েছেন, নুরের মাথায় চোট লেগেছে। তাকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT