ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২২১ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রেক্ষাপটে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট । যাত্রী, কর্মী ও বিমান সংস্থার ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে দুবাই এয়ারপোর্টস জানায়, নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যাত্রী, বিমানবন্দর কর্মী এবং বিভিন্ন এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে এবং বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর পর বিমানবন্দর এলাকার আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত ১ মার্চও একই বিমানবন্দরের কাছে হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । শনিবার তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে তেহরান আর পাল্টা হামলা চালাবে না।

তিনি জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল ৬ মার্চ এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী কোনো দেশ ইরানে হামলা না করলে সেসব দেশের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া দেখাবে না তেহরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। রাজধানী তেহরানে চালানো ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে খবর প্রকাশিত হয়।

এর জবাবে ইসরাইল লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT