শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া কুবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৭৮.১৩ শতাংশ জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু সাত দিনব্যাপী নাট্যোৎসব

শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৬ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শেকৃবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯ ঘটিকায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শেকৃবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণ করে।

এরপর দুপুর ২ ঘটিকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ভলিবল, পিলো পাসিং, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা।

দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT