অপারেশন বুনইয়ানুম মারসুস : ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আওয়ামী দোসরদের নতুন জোট এনডিএফ–এর আত্মপ্রকাশ তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা

অপারেশন বুনইয়ানুম মারসুস : ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক ,সাবাস বাংলাদেশ
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে
অপারেশন বুনইয়ানুম মারসুস

ভারতের সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে ‘ অপারেশন বুনইয়ানুম মারসুস ’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিক্রিয়ায় পাকিস্তান শুক্রবার রাতে ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্র জানায়, পাঠানকোট, উধামপুর, গুজরাট রাজস্থানের বিমান ঘাঁটি এবং ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের একটি গুদাম হামলার শিকার হয়েছে। হামলায় ব্যবহৃত হয়েছে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১২০ কিলোমিটার রেঞ্জের ফাতাহ-ক্ষেপণাস্ত্র।

জম্মু-কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর, সরবরাহ লাইন রসদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে জানায় পাক সেনাবাহিনী। এছাড়া নাগরোটার একটি আর্টিলারি ব্যাটারি এবং পাঞ্জাবের আদমপুরে মোতায়েন এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জেএফ-১৭ যুদ্ধবিমান দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এস-৪০০ ধ্বংস করা এই অভিযানের সবচেয়ে বড় অর্জন।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরে ২৬ জন পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা। তারই প্রেক্ষিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়, যেখানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এই ঘটনার কয়েকদিনের মধ্যেই পাকিস্তান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে, যার অর্থ “সিসা প্রাচীর”।

হামলার ফলে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
অপারেশন বুনইয়ানুম মারসুসের মাধ্যমে পাকিস্তান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তা
 একটি শক্তিশালী সংকেত দিয়েছে যে তারা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এই ঘটনা উপত্যকায় চলমান সংঘাত ও উত্তেজনার পটভূমিতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনকে আরও জটিল করেছে।

আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতির প্রতি নজর দিন দিন বেড়েই চলছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT