যুদ্ধ বলিউড সিনেমা নয়, বাস্তবের বিভীষিকা— সাবেক ভারতীয় সেনাপ্রধান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

যুদ্ধ বলিউড সিনেমা নয়, বাস্তবের বিভীষিকা— সাবেক ভারতীয় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সমালোচকদের উদ্দেশ্যে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মনোজ নারাভানে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ কোনোভাবেই রোমান্টিক নয় এবং এটি বলিউড সিনেমার দৃশ্যের মতো আনন্দদায়কও নয়।

সোমবার (১২ মে) পুনে জেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেনারেল নারাভানে বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের জীবনে যুদ্ধ মানেই দুঃস্বপ্ন—স্বজন হারানো, ঘরছাড়া হওয়া এবং জীবনের অনিশ্চয়তা তাদের নিত্যসঙ্গী।

তিনি আরও বলেন, একজন সৈনিক হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও, ব্যক্তিগতভাবে তিনি সবসময় কূটনীতিক পথকেই অগ্রাধিকার দেন। “যুদ্ধ খুবই গুরুতর বিষয়। এটা শুধু তখনই হওয়া উচিত, যখন কূটনীতির সব পথ ব্যর্থ হয়,”—জানান তিনি।

মনোজ নারাভানে বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। কিছু অজ্ঞ মানুষ যুদ্ধ উসকে দিতে চাইছেন, কিন্তু এতে গর্ব করার কিছু নেই। বরং আমাদের উচিত শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা।”

তিনি আরও বলেন, কেবল দেশের মধ্যে নয়, ব্যক্তিগত জীবনেও মতপার্থক্য দূর করতে সহিংসতার বদলে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা উচিত। “সহিংসতা কখনোই স্থায়ী সমাধান নয়,”—উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ, যা শনিবার থেকে কার্যকর হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই জেনারেল নারাভানে শান্তির বার্তা দিয়ে মনে করিয়ে দিলেন— যুদ্ধ কোনো রোমাঞ্চ নয়, এটি জীবনের জন্য ভয়াবহ বিপদ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT