শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ভেঙে পড়লো সিলিং, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ভেঙে পড়লো সিলিং, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ক্লাস চলাকালীন সময়ে সিলিং ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের লেভেল-৩, সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা জেনেটিক্স বিভাগের ল্যাব ক্লাসে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। হঠাৎ ক্লাসরুমের ছাদ থেকে সিলিং ভেঙে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

ক্লাসে উপস্থিত এক শিক্ষার্থী জানান, “ক্লাস শুরুর কিছু সময় পর হঠাৎ সিলিং ভেঙে পড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। শুধু এই ক্লাসরুম নয়, অধিকাংশ রুমেরই অবস্থা নাজুক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত এসব সংস্কার করা।”

ঘটনার সময় উপস্থিত কোর্স টিচার প্রফেসর ড. কাজী কামরুল হুদা বলেন, “ল্যাব ক্লাসের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। আমি বোর্ডে লিখতে যাব, এমন সময় হঠাৎ সিলিং খুলে পড়ে। সঙ্গে সঙ্গে ক্লাস বন্ধ করে আমরা অন্য একটি রুমে গিয়ে ক্লাস শেষ করি।”

শিক্ষার্থীরা দ্রুত ক্লাসরুম সংস্কারের দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের অব্যবস্থাপনা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT