জাবিতে তরীর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটালেন মিস ইউনিভার্সের মিথিলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাবিতে তরীর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটালেন মিস ইউনিভার্সের মিথিলা

নিশান খান (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ এর তানজিয়া জামান মিথিলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তরীর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অপূর্ব কিছু মুহূর্ত পার করেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ এর তানজিয়া জামান মিথিলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তরীর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অপূর্ব কিছু মুহূর্ত পার করেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ এর তানজিয়া জামান মিথিলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তরীর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অপূর্ব কিছু মুহূর্ত পার করেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় জাবির সমাজবিজ্ঞান অনুষদের তরী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাচ্চাদের সাথে সময় কাটান।
এ সময় তিনি তরীর সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। খাতা, কলম, পেন্সিল বিতরণ করার পাশাপাশি বাচ্চাদের হাতে চকলেট তুলে দিয়ে অপূর্ব এক সময় পার করেন এই তারকা।
তরীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা লিমু বলেন, মিস ইউনিভার্স বাংলাদেশ ” তানজিয়া জামান মিথিলা ” আপুকে ধন্যবাদ তরীর বাচ্চাদেরকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপুর জন্য দোয়া আর শুভকামনা রইলো যাতে আপু বিশ্বমঞ্চে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আর দেশের জন্য মুকুট নিয়ে এসে ইতিহাস করতে পারে ।
তরীতে কাটানো মুহূর্ত নিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, এরকম বিশাল সবুজে ঘেরা ক্যাম্পাসে এসে সত্যি বলতে সারাদিনের ক্লান্তি একেবারে শেষ হয়ে গিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং “তরী” কে ধন্যবাদ জানাতে চাই এই ক্যাম্পাসে আমাকে আমার সোশ্যাল প্রজেক্ট শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমি SDG goal 2: Zero hunger পূরণের লক্ষ্য নিয়ে এবছর মিস ইউনিভার্সে যাচ্ছি। ক্যাম্পাসের ছোট ছোট বাচ্চাদের মুখের হাসি আমাকে সেই লক্ষ্য পূরণে আমাকে আরো উদ্যমী করে তুলেছে সত্যি বলতে। আমি আশা করছি আমার কাজের মাধ্যমে আমি তরুণ সমাজ ও দেশের মানুষের কাছে প্যাজেন্ট নিয়ে যে ভুল ধারণা সেটা এ বছর দূর করতে পারবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT