কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার পর কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকা থেকে ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী (৪২)কে গ্রেপ্তার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক। তিনি জানান, কাসেমীর সাবেক স্ত্রীর পক্ষে ওই নারীর মামি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কাসেমী এক নারীকে বিয়ের পর সংসার করেন এবং পরবর্তীতে তালাক দেন। এরপর আবার বিয়ের আশ্বাস দিয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাকে নিজের হেফাজতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে কাসেমীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি মনিরুল হক।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT