নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১৩ বার দেখা হয়েছে
70ac4bbe-ee5c-4603-bf1d-f4b14ccd5797

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার (১১ রমজান ১৪৪৭) বিকালে ইস্ট লন্ডনের আই.ভি.ওয়াই মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমজমাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র কনভেনর আবুল মুনছুর শাহজাহান। যৌত সঞ্চালনায় ছিলেন ট্রাস্টি মোঃ আলী রেজা এবং সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের ডেপুটি হাই কমিশনার ড. নজরুল ইসলাম। ইফতার মাহফিলে গ্রেটার  চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ  ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। প্রায় দুই শতাধিক ব্যাক্তি ইফতারে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জোনাইদ সোবহান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান। ইসলামিক নাশিদ পরিবেশন করেন ইসলামিক সঙ্গীত শিল্পী জাহেদুল আলম মাসুদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুস্টানে পারস্পরিক সংলাপ এর মধ্যে দিয়ে আন্ত:সংগঠন সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, গ্রেটার ঢাকা সমিতি, বাংলাদেশ সলিসিটরস সোসাইটি, কক্সবাজার অ্যাসোসিয়েশন, সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে, সন্দ্বীপ সমিতি এবং চট্টগ্রাম কেন্ট সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও জিসিএ সদস্যবৃন্দ।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের পক্ষে বক্তব্য রাখেন ব‍্যরিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু, ব্যারিস্টার আবুল মুনছুর শাহজাহান, কাউন্সিলর ফিরোজ গনি, মনির মাহমুদ, মোহাম্মাদ আলী রেজা, মোঃ ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার, সুজন বডুয়া, অ‍্যাকাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, অ‍্যাকাউন্টেন্ট অনুপম শাহ, মোঃ মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, শহীদুল ইসলাম, মোঃ ইব্রাহিম জাহান, শওকত ওসমান, আসমা আক্তার, ফয়সাল আনোয়ার নদবী, মোহাম্মদ মাহাবুবুল আলম, জাহেদুল আলম মাসুদ, পিয়াস বডুয়া সহ প্রমুখ ।

প্রধান অতিথি ড. নজরুল ইসলাম এর বক্তবে, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে অবস্থানরত চট্টগ্রামবাসী’র পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

জিসিএ ইউকে’র নেত্রবৃন্দেরা বলেন, ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

জিসিএ ইউকের সভাপতি আবু মুনছুর শাহজাহান উপস্থিত আগত মেহমান ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইফতারের পূর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ, জাতি’র জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ এক সাথে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT