জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

রাউফুর রহমান (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী, আজ রোববার বিকেলে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। আগামী ১৪ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি ও মতামত গ্রহণ করবে কমিশন। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ ও জমা হবে ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে ২১ থেকে ২৪ আগস্ট, আর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শুনানি হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এবং রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বিকেল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৯ আগস্ট বিকেল ৪টায়। প্রচারণা শুরু হবে ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে এবং চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে বিরতিহীনভাবে।তফসিল ঘোষণার পর ২১টি আবাসিক হলের হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। এ সময় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ২১টি হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে সহযোগিতা করবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT