ইবিতে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
Oplus_131072
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসে পড়াশোনার মনোরম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ জৃন) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমদ বলেন, “বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বরাবরই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। সবুজ ক্যাম্পাস পরিবেশ রক্ষা ও পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কাজ আমরা পরবর্তীতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”
এসময় প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT