সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৭০ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বড় পরিবর্তন আনা হয়েছে। স্পিকারের আসনের ঠিক পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’–এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই এই পরিবর্তন আনা হয়।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপর পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনের বিভিন্ন অংশে সংস্কার কাজ করা হয়। সেই সংস্কারের অংশ হিসেবে অধিবেশন কক্ষেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্পিকারের আসনের ঠিক পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’–এর আরবি ক্যালিগ্রাফি স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। পরে সেই নির্দেশনা অনুযায়ী ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রস্তুতির অংশ হিসেবেই এই পরিবর্তন করা হয়েছে।

এদিকে একই দিনে সংসদ সচিবালয়ে নিজের কক্ষে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে বসে দাপ্তরিক কাজ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সংসদ ভবন থেকেই বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সকালে বিএনপির সংসদীয় দলের সভায়ও অংশ নেন তিনি।

সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন তারেক রহমান। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন সংসদীয় বিষয় নিয়ে আলোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT