নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে শেকৃবিতে বিক্ষোভ

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার দেখা হয়েছে
1000046599

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে  ইসকনের উগ্রতার বিরুদ্ধে  ন্যায়বিচার, ধর্ষণ-হত্যার শাস্তি ও ক্যাম্পাসে উগ্রপন্থা-উপস্থিতি প্রসঙ্গে এবং নিষিদ্ধ এর দাবিতে একটি প্রতিবাদী  বিক্ষোভ মিছিল শুরু হয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১০:৫০ মিনিটে মিছিলটি সেকেন্ড গেইট থেকে বের হয়ে উপাচার্য বাড়ি (ভিসির বাংলো) সামনে গিয়ে প্রথম গেইট, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রদক্ষিণ করে এবং রাত ১২টায় পুনরায় সেকেন্ড গেইটে শেষ হয়।

এই সময় আন্দোলনে অংশগ্রহণকারীরা,” ইসকন জঙ্গ,ইন্ডিয়ার সঙ্গী।ইসকন জঙ্গি সংগঠন, ইসকন নিষিদ্ধ করুন।ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না।ইসকন জঙ্গী,হাসিনা তাদের সঙ্গী।ইসকনের আস্তানা,এই বাঙলায় হবে না।ইসকন হটাও, দেশ বাঁচাও।হিন্দুত্ববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।ইসকন মুক্ত বাংলাদেশ চাই” ইত্যাদি স্লোগান  দেয়।

আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ছাত্রশিবির এর শেকৃবি শাখার সভাপতি আবুল হাসান বলেন, ফ্যাসিবাদী সরকার পতনের পর  ইসকন আজ ধর্ষণ,গুম,খুনের সাথে জড়িত,তবুও কেন প্রশাসন আজ নীরব। এটা বাংলাদেশ, এখানে কোনো জঙ্গিবাদের স্থান নাই।

তিনি  বুয়েট প্রশাসনের উদ্দেশ্য করে আরো বলেন ,সাড়া রাত আন্দোলন করে কেন শ্রীশান্ত রায়কে গ্রেফতার করা হলো,আগেই কেন গ্রেফতার করা হলো না?

শেকৃবি ক্যাম্পাসে অবস্থানরত উগ্রবাদী হিন্দুদের উদেশ্যে করে বলেন,তারা যদি ক্যাম্পাসে উদ্রতা প্রদর্শন করেন তাহলে হাসিনার মতো তাদেরকেই শাস্তি পেতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত অনেক শিক্ষার্থী বলেন, তারা চান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল কিংবা যে কোনো বাহ্যিক গোষ্ঠী যদি ক্যাম্পাসের শান্তি নষ্ট করে তখন তার যথাযথ তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শাস্তি প্রদান প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT