আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা হয়েছে? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা হয়েছে?

সিনান সাবিত
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৮৭ বার দেখা হয়েছে
জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।
জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা হয়েছে? সারা দেশের মানুষ যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এই আনন্দে বিভোর, এমনকি মিডিয়াগুলোও স্পষ্ট ভাষায় ” আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে” মর্মে শিরোনাম প্রচার করছে, তখন কিছু জাগ্রত জুলাই জনতার মধ্যে এই প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নাকি এটি নিতান্তই শব্দের মারপ্যাঁচ।

এই সন্দেহের দোলাচল সৃষ্টি হওয়ার কারণ অন্তর্বর্তী সরকার নিজেই। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত ১১টায় এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘উপদেষ্টা পরিষদের বিবৃতি’ সাংবাদিকদের পড়ে শোনান।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

সরকারের এই ঘোষণার মধ্যে নতুন কিছু দেখছে না সচেতন মহল। যেখানে একই ধরণের সিদ্ধান্ত গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখেই নেওয়া হয়েছিল, সেখানে শাহবাগে উত্তাল আন্দোলনের ফলে নতুন কী অর্জিত হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শব্দের মারপ্যাঁচের অভিযোগ তুলে অনেক আন্দোলনকারী উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করছেন এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগেই অবস্থান করছেন।

আগামী সোমবার এই বিষয়ে লিখিত গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে। তার আগ পর্যন্ত আওয়ামী লীগকে আসলে কত শতাংশ নিষিদ্ধ করা হলো তা নিয়ে প্রশ্ন থেকেই গেল জাগ্রত জুলাই জনতার মনে।
নিষেধাজ্ঞার এই ঘোষণাকে শুধুমাত্র রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন অনেকে। তারা মনে করেন, এটি একটা সাময়িক পদক্ষেপ যা রাজনৈতিক চাপ সামলাতে নেওয়া হয়েছে। বাস্তবে দলটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হবে না। তাই সাধারণ মানুষ ও সমর্থকদের মনে এখনো দ্বিধা ও অস্থিরতা বিরাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT