নোবিপ্রবিতে গবেষণা তহবিলের ৪৩ লাখ টাকা আত্মসাত , কম্পিউটার অপারেটর সাময়িক বরখাস্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

নোবিপ্রবিতে গবেষণা তহবিলের ৪৩ লাখ টাকা আত্মসাত , কম্পিউটার অপারেটর সাময়িক বরখাস্ত

নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গবেষণা তহবিলের অর্থ আত্মসাত ও জালিয়াতির মাধ্যমে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলে কর্মরত কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরী জিকুর বিরুদ্ধে প্রায় ৪৩ লাখ টাকার আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরীর স্বাক্ষরিত ২৯ মে তারিখের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, শিক্ষকদের গবেষণা প্রকল্পে প্রদত্ত সম্মানীর বিপরীতে আদায়কৃত ভ্যাট ও ট্যাক্স বাবদ প্রায় ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে দীর্ঘদিন নিজের হেফাজতে রেখে জিকু তা ব্যক্তিগত খাতে ব্যয় করেন। অভ্যন্তরীণ অডিটে বিষয়টি ধরা পড়লে কর্তৃপক্ষ তা তদন্তে নেমে জালিয়াতির স্পষ্ট প্রমাণ পায়।

অডিট রিপোর্টে দেখা যায়, বিভিন্ন খাতে হিসাবের গরমিলে মোট ৪৩ লাখ টাকার অনিয়ম রয়েছে, যা বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী বলেন, “অর্থ আত্মসাতের অভিযোগে তাকে শোকজ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বাবা পুরো অর্থ এক মাসের মধ্যে পরিশোধের অঙ্গীকারে ছেলেকে নিজ জিম্মায় নিয়েছেন।” তিনি আরও জানান, অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নোবিপ্রবির রেজিস্ট্রার আরো যুক্ত করে বলেন, “বিষয়টি গভীরভাবে তদন্তে ঈদের ছুটির পরে অফিস খোলার পর তদন্ত কমিটি গঠন করা হবে। জিকু এককভাবে দায়ী, নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত—তাও খতিয়ে দেখা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ক্যাম্পাসজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT