রংপুর এক্সপ্রেসের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রংপুর এক্সপ্রেসের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় আজ বুধবার সকালে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সকাল প্রায় ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে।

অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ রেলওয়ের একজন পিএ অপারেটর, নাম সাইফুল ইসলাম, বয়স ২৮ বছর। তাঁকে পুলিশ ঘটনাস্থলেই আটক করেছে। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রামে এবং অভিযুক্ত সাইফুলের বাড়ি গাইবান্ধায়।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন টয়লেটের ভেতরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ট্রেনেই দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সাইফুলকে আটক করে।

পরবর্তীতে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে সেখান থেকে নামিয়ে ঢাকায় ফেরত পাঠানো হবে। যেহেতু ঘটনাস্থল ছিল কমলাপুর, তাই মামলাও ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT