নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

লিবিয়া থেকে ফেরত আসলো ১২৩ বাংলাদেশি

অপরাধ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৭৬ বার দেখা হয়েছে
FB_IMG_1750290861150

লিবিয়া থেকে ১২৩ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তার অংশ হিসেবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ ব্যবস্থাপনায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। প্রত্যাবাসিতদের মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তি ও মানসিকভাবে বিপর্যস্ত নাগরিকও রয়েছেন, যাদের দেশে ফিরে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে।

আইওএম-এর ব্যবস্থাপনায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর: UZ222) ১৮ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় লিবিয়ার ত্রিপোলির মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আশা করা যাচ্ছে, বিমানটি আগামী ১৯ জুন, বৃহস্পতিবার সকাল ০৭:২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

 

বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি জানায়—”এই প্রত্যাবাসন কর্মসূচি সরকারের নীতিগত নির্দেশনা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেশে ফেরানো আমাদের অঙ্গীকার।”

আইওএম সূত্র জানায়, ফ্লাইটে প্রত্যাবাসনের সময় প্রত্যেক নাগরিককে খাবার, চিকিৎসা সহায়তা ও প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে বিমানবন্দর থেকেই প্রাথমিক সহায়তা ও হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হবে।

 

প্রত্যাবাসিত নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করে মানবপাচার, কাজের অমানবিক পরিবেশ এবং স্বাস্থ্যগত জটিলতায় পড়েন। আইওএম-এর ভলান্টারি হিউম্যানিটারিয়ান রিটার্ন (VHR) প্রোগ্রামের আওতায় এই ধরনের প্রত্যাবাসন ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT