চরের মানুষের জীবনমান উন্নয়নের, চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আওয়ামী দোসরদের নতুন জোট এনডিএফ–এর আত্মপ্রকাশ তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা

চরের মানুষের জীবনমান উন্নয়নের, চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

মো: জাকারিয়া হোসেন (কুড়িগ্রাম থেকে)
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

আইসো বাহে চর বাঁচাই’—স্লোগানে চরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এ কর্মসূচী আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব এসএম আশরাফুল হক রুবেল ও ডা. মাহফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, “কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। কুড়িগ্রামে প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার চর রয়েছে। এইসব চরে প্রায় সাড়ে ৫ লাখের অধিক মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।”

তিনি অভিযোগ করেন, “জেলার চরগুলোয় প্রায় দেড়শতাধিক এনজিও কাজ করে। কিন্তু এনজিগুলো চরের একজন মানুষকেও স্বাবলম্বী করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কিন্তু কি করেছে? একদিকে বাঁধে, অন্যদিকে ভাঙে। তারা এমনভাবে কাজ করে যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে, টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, ‍‍মানি উন্নয়ন বোর্ড‍‍ বলতে হবে। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা ভালো হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।”

এ সময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন ও অধ্যাপক নাজমুননাহার বিউটি সহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT