বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল

বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামে ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক ব্যক্তির মৃ”ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নি”হত বারেক শেখ বনগ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত খদেজান বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ রাখেন। পরে বিদ্যুৎ আসার পর মেশিনের সুইচ চালু করার সময় পাশে থাকা টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত তিনি টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের এসআই আকবর মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT