লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে
লালমনিরহাট রেলওয়ের অটোমেটেড টার্নটেবিলে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ২৯২৬ নম্বর লোকোমোটিভ ঘোরানো হয়। পরে শর্ট হুড সামনে রেখে লোকোমোটিভটি ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করে পরিচালনা করা হয়। ছবি: লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট রেলওয়ের অটোমেটেড টার্নটেবিলে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ২৯২৬ নম্বর লোকোমোটিভ ঘোরানো হয়। পরে শর্ট হুড সামনে রেখে লোকোমোটিভটি ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করে পরিচালনা করা হয়। ছবি: লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাট রেলওয়ের দেশীয় প্রযুক্তিতে নির্মিত অটোমেটেড টার্নটেবিলে নিয়মিতভাবে লোকোমোটিভ ঘোরানো হচ্ছে। এর ফলে লোকোমোটিভের শর্টহুডে অর্থাৎ গন্ত্যব্যের দিকে সোজামুখী রেখে ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে, যার জন্য চালককের রেলপথ ও সিগন্যাল দেখতে সুবিধা হচ্ছে বলে নিরাপদে ট্রেন পরিচালনা সহজ হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) লালমনিরহাটের টার্নটেবিলে বাংলাদেশ রেলওয়ের ২৯২৬ নম্বর লোকোমোটিভটি ঘোরানো হয়। পরে লোকোমোটিভটি ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করে পরিচালনা করা হয়। বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী রংপুর এক্সপ্রেস ৭৭১/৭৭২ নম্বরে ঢাকা ও রংপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন।

লালমনিরহাটে প্রায় তিন দশক ধরে কার্যকর টার্নটেবিল না থাকায় মিটারগেজ লোকোমোটিভ ও কোচ ঘোরানোর জন্য সেগুলোকে কয়েক মাস পরপর ঢাকার কমলাপুরে নিতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি কোচবিহীন লোকোমোটিভ দীর্ঘপথে স্থানান্তরের জটিলতাও ছিল। নতুন টার্নটেবিল নির্মাণের মাধ্যমে স্থানীয়ভাবেই এ কাজ করার সুযোগ তৈরি হয়।

লালমনিরহাট রেলস্টেশনের প্রায় আধা কিলোমিটার উত্তর-পূর্বে সিক লাইন এলাকায় ৯ শতক জমির ওপর টার্নটেবিলটি ২০২৪ সালের মাঝামাঝিতে নির্মিত হওয়ার পর থেকে এখানে কোচ ও লোকোমোটিভ ঘোরানো হয়ে আসছে। এতে কোচের চাকার ক্ষয় কমিয়ে একদিকে যেমন সরকারি অর্থের সাশ্রয় সম্ভব হচ্ছে, অন্যদিকে তেমন লোকোমোটিভ সোজামুখী হওয়ায় নিরাপদে রেল চলাচলও সহজ হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT