নোটিশ:
শিরোনামঃ
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজন গ্রেপ্তার পাবলিক টয়লেট সংকট আর অবহেলার বিষয় নয় বিস্ফোরণ ও বাসে আগুনের পর ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট বসিয়েছে ডিএমপি জাতীয় গ্রিডে প্রতিদিন ১২–১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে নতুন তিতাস-২৮ কূপ সুদের হার বাড়ায় জাপান থেকে নতুন ঋণ নেওয়া আপাতত থামিয়েছে বাংলাদেশ নতুন বেতনস্কেলের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা পরবর্তী বেতনের সঙ্গে বোমা বিস্ফোরণ ও বাসে আগুনের পর ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সাক্ষাৎ

অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লায় কিশোর অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় অভিযোগ করেন, এমন গুরুতর ঘটনার পরও পুলিশ প্রশাসনের যথাযথ তৎপরতা দেখা যায়নি। তিনি বলেন, ১২ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করা হবে; এরপরও ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার কথা বিবেচনা করবেন তারা।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ চালানোর পর প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ও গ্রেপ্তারের কথা পরে জানিয়েছে পুলিশ। তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT