গণঅধিকার থেকে পদত্যাগ, বিএনপির পতাকা ধরলেন রাশেদ খান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণঅধিকার থেকে পদত্যাগ, বিএনপির পতাকা ধরলেন রাশেদ খান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে দলে স্বাগত জানানো হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ফুল দিয়ে রাশেদ খানকে বরণ করে নেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পোস্টে তিনি উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে এবং তিনি নিজে ট্রাক প্রতীক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার কথা ছিল।

তবে এর একদিন পরই গণঅধিকার পরিষদ ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। তার এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT